ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি কে হবেন, সময় হলেই জানতে পারবেন’—জল্পনার মাঝে মির্জা ফখরুলের সংক্ষিপ্ত মন্তব্য

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদন:

রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা ও জল্পনার মধ্যে এ বিষয়ে সরাসরি কোনো নাম প্রকাশ করেননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সময় হলে সবাই জানতে পারবেন রাষ্ট্রপতি কে হবেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকরা রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচিত গুঞ্জনের প্রসঙ্গ তুলে জানতে চান, পদটি শূন্য হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখা যেতে পারে।

জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলার সময় আসেনি। তিনি সংক্ষেপে বলেন, অপেক্ষা করুন, সময় হলেই জানতে পারবেন।

তার এই মন্তব্যের ফলে রাষ্ট্রপতি পদকে ঘিরে চলমান রাজনৈতিক আলোচনায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে সম্ভাব্য কোনো ব্যক্তির নাম বা এ-সংক্রান্ত অন্য কোনো বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ জিহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোস্তাক খান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাষ্ট্রপতি কে হবেন, সময় হলেই জানতে পারবেন’—জল্পনার মাঝে মির্জা ফখরুলের সংক্ষিপ্ত মন্তব্য

আপডেট সময় ০৬:৪৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬