ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে বৌদ্ধ বিহারে জান্তার বিমান হামলা, নিহত ১৪

কাগজের খবর ডেস্ক:

বৌদ্ধ বিহারে জান্তার বিমান হামলা

মিয়ানমারের মিয়াউং শহরে একটি বৌদ্ধ বিহারে বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বয়স্ক নাগরিক বলে স্থানীয় উদ্ধারকর্মী ও বিরোধী যোদ্ধারা জানিয়েছেন। খবর বিবিসির

বর্ষাবাস উপলক্ষ্যে বিহারটিতে ধ্যানের আয়োজন চলছিল। এ সময় সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর বিমান হামলা চালানো হয়।

বিবিসি বলছে, স্থাপনাটিতে দুই দফা বিমান হামলা চালানো হয় বলে স্থানীয় এক উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে জানিয়েছেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে হামলাটি চালানো হয়। এলাকাটি মান্দালয় শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে ধ্যানের আয়োজন করা হয়েছিল ওই বিহারে। সেখানে বেসামরিক লোকজন জড়ো হয়েছিলেন বলে জানা গেছে। তবে হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী এখনও কোনও মন্তব্য করেনি।

গণতন্ত্রপন্থি বিদ্রোহী নুয়ে উ মিয়াউং এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা। বাকি ৯ জন পাশের একটি শহরের বাসিন্দা। নুয়ে উ মিয়াউং বলেন, ‘বয়স্ক লোকজন ধ্যানকেন্দ্রগুলোতে গিয়েছিলেন’। নিহতদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে বৌদ্ধ বিহারে জান্তার বিমান হামলা, নিহত ১৪

আপডেট সময় ০৭:১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬