ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিজিট ভিসা থেকে চাকরির ভিসা পরিবর্তনের সুযোগ দিচ্ছে কুয়েত

নিজস্ব সংবাদ :

ভিসা পরিবর্তনের সুযোগ দিচ্ছে কুয়েত

কুয়েতে ভিজিট ভিসা বা ভ্রমণ ভিসা থেকে নিয়মিত রেসিডেন্সি ভিসা (ইকামা) পরিবর্তনের নিয়মে নতুন সংশোধনী এনেছে দেশটির সরকার।

দেশটির সরকারি গেজেট ‘কুয়েত আল-ইউম’-এর এক সংখ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬ সালের ১০৯১ নম্বর সিদ্ধান্তের মাধ্যমে এই সংশোধনী প্রকাশ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশিদের আবাসন আইনসংক্রান্ত কার্যনির্বাহী প্রবিধানের ২২৪৯ নম্বর মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে সংশোধিত হলো।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) বিদেশীদের বসবাসের আইনের নির্বাহী প্রবিধানের নতুন সংশোধনীর অধীনে ভিজিট ভিসা থেকে প্রইভেট সেক্টরে কাজের ভিসায় নিয়মিত বসবাসের অনুমতিপত্রে রূপান্তরের জন্য ১৫০ কুয়েতি দিনার ফি চালু করেছে।

প্রকাশিত সংশোধনী অনুযায়ী, বিদ্যমান প্রবিধানের ৩৯ নম্বর ধারার অনুচ্ছেদ ৯-এর অধীনে নতুন একটি উপধারা (ধারা ৪) সংযোজন করা হয়েছে। এর ফলে এখন থেকে কুয়েতে ভিজিট ভিসাকে নিয়মিত রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে চাইলে সংশ্লিষ্ট সেবার জন্য ১৫০ কুয়েতি দিনার ফি প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। তবে গৃহকর্মী এবং সমপর্যায়ের অন্যান্য কর্মী, যাঁরা কার্যনির্বাহী প্রবিধানের ২০ নম্বর ধারার আওতাভুক্ত, তাঁরা এই ফি পরিশোধ থেকে সম্পূর্ণ অব্যাহতি পাবেন। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে এই ভিসা রূপান্তরের সুবিধাটি ফি ছাড়াই বহাল থাকছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভিজিট ভিসা থেকে চাকরির ভিসা পরিবর্তনের সুযোগ দিচ্ছে কুয়েত

আপডেট সময় ০৭:৩৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬