ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ভারতের আমন্ত্রণে আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার সময় ও প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ পাঠানো হয়েছিল। পরে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্যও আরও একটি আমন্ত্রণ আসে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। তাই তার বিদেশ সফরের সময়, স্থান, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা পরিস্থিতি বিবেচনা করেই নির্ধারণ করা হবে।

আমন্ত্রণপত্রটি ব্রিকসের সভাপতির পক্ষ থেকে পাঠানো হয়েছে, নাকি এটি ভারত সফরের আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ আমন্ত্রণ—এ বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ মুহূর্তে সে বিষয়টি আলোচনার পর্যায়ে নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, বিষয়টি এখনো সরকারি পর্যায়ে পর্যালোচনায় রয়েছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক বিবেচনার পর এ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:৫১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬