ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতিতে প্রশাসনকে জনগণের পাশে থাকার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদ :

চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে দেশের মানুষের পাশে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে প্রশাসনের সব পর্যায়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনকে সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা রয়েছে।

ড. মাহদী আমিন আরও জানান, সরকারের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করা হয়েছে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রশাসন ও রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে তিনি মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বন্যা পরিস্থিতিতে প্রশাসনকে জনগণের পাশে থাকার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৩:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬