ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত অন্তত ২০

নিজস্ব সংবাদ :

রাশিয়া আবারও ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এটি রাজধানী কিয়েভে দ্বিতীয় বড় ধরনের হামলা। এতে কিয়েভে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রাজধানীর বাইরে আশপাশের এলাকায় আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জনে। আহত হয়েছেন অন্তত ৪৬ জন।

স্থানীয় সময় সোমবার ভোরে শুরু হওয়া এ হামলায় কিয়েভের একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানান, হামলার কারণে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৬৮টি ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় রাত প্রায় ১টা ৪০ মিনিটে। এরপর আরও কয়েক দফায় হামলা হলে দেশজুড়ে বিমান হামলার সতর্কসংকেত জারি করা হয়। নিরাপত্তার জন্য হাজারো মানুষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ছুটে যান।

হামলার কয়েক ঘণ্টা আগেই এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছিলেন, ন্যাটো শীর্ষ সম্মেলনকে ঘিরে রাশিয়া নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে। মঙ্গলবার শুরু হওয়া ওই সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

এর আগেও গত সপ্তাহের শেষদিকে কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। সেই হামলায় অন্তত ৩১ জন নিহত হন, যা চলতি বছরে রাজধানীর সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধান অনেকের ধারণার চেয়েও কাছাকাছি রয়েছে। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা কতদূর এগিয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফের রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত অন্তত ২০

আপডেট সময় ০২:৫২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬