ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু, জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ

নিজস্ব সংবাদ :

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা তিন পার্বত্য জেলায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও দ্রুত সাড়া নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজওয়ান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জরুরি সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে।

জরুরি প্রয়োজনে মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল (মোবাইল: ০১৭১২-৮৪০৮৩৭) অথবা প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল ইসলাম (মোবাইল: ০১৭২৬-০০৭৬৯৩)-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। পাশাপাশি বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে, যা জনজীবনে নতুন করে দুর্ভোগ বাড়িয়েছে। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাহাড়ে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু, জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ

আপডেট সময় ০৫:১৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬