ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাপ বাপকেও ছাড়ে না’— স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা সারজিস আলমের

নিজস্ব সংবাদ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, কক্সবাজার ও গাজীপুরে ছাত্রলীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল ও বৈঠক সরকারের সংশ্লিষ্ট মহলের নীরব সমর্থন এবং পুলিশের সহযোগিতায় হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বিএনপির উদ্দেশেও একাধিক প্রশ্ন তোলেন। তার ভাষ্য, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যে নির্যাতন, গুম, খুন ও দমন-পীড়নের শিকার হয়েছেন, সেই স্মৃতি কি এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব?

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে প্রাণ দেওয়া ও আহত হওয়া নেতাকর্মীদের আত্মত্যাগের মূল্যায়ন নিয়েও প্রশ্ন রয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি জানতে চান, সেসব ঘটনার গুরুত্বও কি সময়ের ব্যবধানে হারিয়ে গেছে?

পোস্টের শেষাংশে সারজিস আলম সতর্ক করে বলেন, অন্যায়ের পরিণতি একসময় সবাইকে ভোগ করতে হয়। তিনি লেখেন, “মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘পাপ বাপকেও ছাড়ে না’— স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা সারজিস আলমের

আপডেট সময় ০২:৪২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬