ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশে অনন্য অবদানের স্বীকৃতি: জাতীয় পরিবেশ পদক-২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

নিজস্ব সংবাদ :

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ রক্ষা, পরিবেশ শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে। এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠান এই সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন মো. মনির হোসেন। আর পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য পদক অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুস সালাম

প্রাতিষ্ঠানিক বিভাগে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজের জন্য ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড জাতীয় পরিবেশ পদক লাভ করেছে। পরিবেশ শিক্ষা ও প্রচারে অবদানের জন্য সম্মাননা পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। এছাড়া পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত হয়েছে।

প্রতি বছর পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই জাতীয় সম্মাননা প্রদান করা হয়। এবারের পদকপ্রাপ্তদের অর্জন পরিবেশবান্ধব উদ্যোগ ও গবেষণাকে আরও এগিয়ে নিতে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পরিবেশে অনন্য অবদানের স্বীকৃতি: জাতীয় পরিবেশ পদক-২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

আপডেট সময় ০৬:০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬