ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা, সক্ষমতা বেড়ে ১ হাজার

নিজস্ব সংবাদ :

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যার নতুন ভবন। শনিবার (১৫ আগস্ট) সকালে নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে মোনাজাতে অংশ নেন তিনি। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন সম্পন্ন করা হয়।

নতুন ৫০০ শয্যা চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা এখন দাঁড়িয়েছে ১ হাজারে। সংশ্লিষ্টদের মতে, স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসাসেবার পরিধি বাড়াতে এই সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের দাবি, দক্ষিণ এশিয়ায় এত বড় পরিসরের নিউরোসায়েন্সেস হাসপাতাল আর নেই।

জানা যায়, ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়। রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা সংযোজন করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে যুক্ত হলো আরও ৫০০ শয্যা।

ফলে দেশের স্নায়ুরোগীদের জন্য চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও সেবার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা, সক্ষমতা বেড়ে ১ হাজার

আপডেট সময় ০৬:২৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬