ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য, গ্যাস ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের প্রতিবাদে ৫ আগস্ট বায়তুল মোকাররমে ১১ দলের গণসমাবেশ

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে রাজধানীতে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে জোটের নেতারা জানান, আগামী ৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের ঘাটতি, বিদ্যুতের তথাকথিত ‘ভুতুড়ে বিল’ এবং সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তারা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম চাপে রয়েছে। গ্যাস সরবরাহে অনিয়ম ও বিদ্যুতের অতিরিক্ত বিলের অভিযোগে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেও তারা দাবি করেন।

এদিকে, ৬ আগস্ট সারাদেশে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জোট। রাজধানীতে ওইদিন বেলা ১১টায় মুক্তাঙ্গনে কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরে সংশ্লিষ্ট দাবিসমূহ উল্লেখ করে সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও জানিয়েছে জোট।

জোটের নেতাদের ভাষ্য, জনগণের ভোগান্তি ও চলমান অর্থনৈতিক চাপের বিষয়গুলো সামনে আনতেই ধারাবাহিক এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দ্রব্যমূল্য, গ্যাস ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের প্রতিবাদে ৫ আগস্ট বায়তুল মোকাররমে ১১ দলের গণসমাবেশ

আপডেট সময় ০৩:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬