ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপস্থিতি, নতুন ছাত্রী হোস্টেল ও বৃক্ষরোপণের ঘোষণা

নিজস্ব সংবাদ :

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি-ডে ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে তিনি গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

ক্যাম্পাসে পৌঁছে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে কলেজ প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন তিনি।

অনুষ্ঠানে দেশের ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সুবিধা উন্নয়নের লক্ষ্যে ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়। এর অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজে দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হলে তিনি প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ ছাড়া ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নিয়ে স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসা শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপস্থিতি, নতুন ছাত্রী হোস্টেল ও বৃক্ষরোপণের ঘোষণা

আপডেট সময় ০৮:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬