ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সফরে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখারেজি, জ্বালানি-শ্রমসহ নানা ইস্যুতে আলোচনা সম্ভাবনা

নিজস্ব সংবাদ :

দুই দিনের সরকারি সফরে সোমবার গভীর রাতে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখারেজি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। বিশেষ করে জ্বালানি খাতে অংশীদারত্ব, শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সৌদি আরব সফরের বিষয়টিও আলোচনায় আসতে পারে। দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকালে ঢাকা ত্যাগ করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা সফরে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখারেজি, জ্বালানি-শ্রমসহ নানা ইস্যুতে আলোচনা সম্ভাবনা

আপডেট সময় ০৩:৪১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬