ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপিতে রদবদল: মোহাম্মদপুর ও চকবাজার থানায় নতুন ওসি

নিজস্ব সংবাদ :

রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি থানা—মোহাম্মদপুর ও চকবাজারে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে ডিএমপির অন্য ইউনিটে বদলি করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, গোয়েন্দা-উত্তরা বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বর্তমান দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যেও পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ্ উদ্দিনকে গোয়েন্দা-রমনা বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা শক্তিশালী করার অংশ হিসেবে এ পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা শিগগিরই নিজ নিজ থানায় যোগ দিয়ে কার্যক্রম শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ডিএমপিতে রদবদল: মোহাম্মদপুর ও চকবাজার থানায় নতুন ওসি

আপডেট সময় ০৩:১৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬