ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট কাটাতে সংস্কার জরুরি, সরকারের প্রতি নাসীরুদ্দীনের আহ্বান

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জ্বালানি খাতের চলমান সংকট থেকে দীর্ঘমেয়াদে বেরিয়ে আসতে সরকারকে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ আহ্বান জানান। কর্মসূচির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি নিয়ে সংকট রয়েছে—এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। তবে দেশের অভ্যন্তরে সেই সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, কাঠামোগত সংস্কার ছাড়া জ্বালানি খাতের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

জ্বালানি খাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, কার্যকর সংস্কার বাস্তবায়ন করা গেলে অদক্ষতা ও অব্যবস্থাপনার সুযোগ কমত। একই সঙ্গে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতে স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব রয়েছে।

সরকারের সমালোচনা করলে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হয়েছে বলেও দাবি করেন নাসীরুদ্দীন। তাঁর অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে উবার, পাঠাও, পরিবহন খাতের চালকসহ নিম্ন ও মধ্যআয়ের মানুষ সরাসরি চাপের মুখে পড়েছেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে জনগণের ক্ষোভের মুখে ক্ষমতার পরিবর্তন হয়েছে। একই ধরনের পরিস্থিতি তৈরি হলে কোনো সরকারই জনগণের সমর্থন ছাড়া টিকে থাকতে পারবে না—এমন মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারের নীতি ও কর্মকাণ্ড নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির অর্থ জোগানের জন্য জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন খাতের মানুষ ও সাধারণ ভোক্তারা। তাঁদের সমস্যার কথা তুলে ধরতেই এনসিপি রাজপথে কর্মসূচি পালন করছে।

সরকারের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের ক্ষোভ আরও বাড়তে পারে। তিনি সরকারের কাছে সংস্কার, জ্বালানি সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

এর আগে সোমবার সন্ধ্যায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলামোটরে এনসিপির কর্মীরা জড়ো হন। রাত ৮টার দিকে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পরীবাগ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

কর্মসূচিতে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় শ্রমিক শক্তির নেতা ঋআজ মোর্শেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জ্বালানি সংকট কাটাতে সংস্কার জরুরি, সরকারের প্রতি নাসীরুদ্দীনের আহ্বান

আপডেট সময় ০২:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬