ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন কাল, ৬ আগস্ট থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

নিজস্ব সংবাদ :

গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনের প্রথম দিনে জাদুঘরটি শুধু আন্দোলনে আহত ও যুদ্ধাহত পরিবারগুলোর জন্য বিশেষভাবে উন্মুক্ত রাখা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, সাধারণ দর্শনার্থীরা ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন ও টিকিট সংগ্রহের মাধ্যমে জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, জাদুঘরে প্রবেশের জন্য সবারই অনলাইনে টিকিট নিতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকবে।

জাদুঘরটিতে স্থান পেয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের নানা দলিল-প্রমাণ। আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ঘটনা, দুর্লভ আলোকচিত্র, ভিডিওচিত্র, ঐতিহাসিক নথি এবং স্মারক উপকরণ প্রদর্শনের মাধ্যমে সেই সময়ের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। রক্তক্ষয়ী সেই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই আন্দোলনের স্মৃতি ও সংগ্রামের ইতিহাস পৌঁছে দিতেই প্রতিষ্ঠা করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন কাল, ৬ আগস্ট থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

আপডেট সময় ০৫:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬