জুলাই গণঅভ্যুত্থান দিবসে ৫ আগস্ট মিলান বাংলাদেশ কনস্যুলেট বন্ধ
নিজস্ব প্রতিবেদক
ইতালির মিলানে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল আগামী ৫ আগস্ট ২০২৬ (বুধবার) সরকারি ছুটির কারণে বন্ধ থাকবে।
কনস্যুলেট জেনারেল অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, মিলান থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে ওই দিন কনস্যুলেটের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
৩১ জুলাই ২০২৬ তারিখে জারি করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে। এতে বাংলা, ইংরেজি ও ইতালীয় ভাষায় একই নির্দেশনা প্রকাশ করা হয়, যাতে প্রবাসী বাংলাদেশিরা প্রয়োজনীয় সেবা গ্রহণের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি নিতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ছুটি শেষে পরবর্তী কার্যদিবসে কনস্যুলেটের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।

মিলান কনস্যুলেট কর্তৃপক্ষ সেবা প্রত্যাশীদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে আগেভাগে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।
























