ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আলোচনা সভা আজ

নিজস্ব সংবাদ :

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত অংশগ্রহণকারীদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মিত্র দলের নেতাদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, জুলাই আন্দোলনের স্মৃতি, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আলোচনা সভা আজ

আপডেট সময় ০৩:৪৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬