ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে ভোল বদলানোদের কড়া সমালোচনা মির্জা ফখরুলের

নিজস্ব সংবাদ :

জুলাই আন্দোলনের চেতনাকে ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—এমন সতর্কবার্তার মধ্যেই ভোল বদলে ‘জুলাইযোদ্ধা’ বনে যাওয়া ব্যক্তিদের তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক সময়ে অনেকেই নিজেদের অবস্থান পাল্টে জুলাই আন্দোলনের সৈনিক হিসেবে পরিচয় দিচ্ছেন। তার অভিযোগ, এদের একটি অংশ এখন বিভিন্ন ধরনের অনিয়ম ও অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে।

তিনি বলেন, সরকার গঠনের পর কয়েক মাস পেরিয়ে গেলেও সমাজব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসেনি। ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি আগের মতোই রয়ে গেছে। তার মতে, সত্যিকারের পরিবর্তনের প্রয়াস দেখা যাচ্ছে কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে। সেই পরিবর্তন বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

দেশের স্বাধীনতার ৫৫ বছর পরও সাধারণ মানুষের জীবনমান প্রত্যাশিতভাবে উন্নত না হওয়াকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় যাওয়ার পর শাসকগোষ্ঠীর মধ্যে ক্ষমতা আঁকড়ে ধরার একটি প্রবণতা তৈরি হয়। এই রাজনৈতিক সংস্কৃতি ভাঙার লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা জীবন দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই হবে না; এর চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে বাস্তব পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। অন্যথায় আন্দোলনের জন্য দেওয়া রক্ত বৃথা যাওয়ার আশঙ্কা থাকবে। বিএনপি একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনের আবেগ ও আত্মত্যাগকে পুঁজি করে কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিক ব্যবসা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্দোলনের প্রকৃত ইতিহাস ও উদ্দেশ্য রক্ষায় সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে ভোল বদলানোদের কড়া সমালোচনা মির্জা ফখরুলের

আপডেট সময় ০৭:৫৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬