ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে জাতীয় সংসদ, শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম

নিজস্ব সংবাদ :

ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবেও পরিচিত। জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার পর গত ৩০ জুন অধিবেশন সাময়িকভাবে মুলতবি করা হয়েছিল। নির্ধারিত বিরতি শেষে আজ থেকে সংসদের নিয়মিত কার্যসূচি আবারও শুরু হচ্ছে।

এ অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেটের পাশাপাশি অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছে। ফলে নতুন অর্থবছরের আর্থিক কার্যক্রম বাস্তবায়নের পথ আরও সুগম হয়েছে।

গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। সেই আলোচনায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, নির্বাচন, আইনশৃঙ্খলা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

আজকের অধিবেশনে এসব বিষয়ে পরবর্তী আলোচনা এবং সংসদের অন্যান্য নির্ধারিত কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে জাতীয় সংসদ, শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম

আপডেট সময় ০৩:৪৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬