ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিনিতে পিঁপড়া? জেনে নিন দূর করার উপায়

কাগজের খবর ডেস্ক:

চিনি থেকে পিঁপড়া তাড়ানোর উপায়

পিঁপড়ার উপদ্রব থেকে চিনিকে মুক্ত রাখতে আমরা কত কিছুই না করে থাকি। তবু কি পিঁপড়া তাড়ানো সম্ভব হয়। আজ এমন কিছু উপায় নিয়ে আলোচনা করবো যেগুলোর মাধ্যমে চিনিকে পিঁপড়া থেকে দূরে রাখা সম্ভব।

১) লেবুর খোসা: চিনি বা খাবারের গন্ধ যেমন পিঁপড়াকে আকৃষ্ট করে, তেমনই কিছু গন্ধ এমনও রয়েছে যেগুলি পিঁপড়া মোটেই সহ্য করতে পারে না। যেমন, লেবুর খোসা। এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২-৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

২) তেজ পাতা: চিনির পাত্রে একটি তেজ পাতা রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। তেজ পাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

৩) দারচিনি: দারচিনির গন্ধ পিঁপড়া মোটেই সহ্য করতে পারে না। তাই মাঝারি মাপের দু’-একটা দারচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।

৪) লবঙ্গ: চিনির পাত্রে একটি বা দু’টি লবঙ্গ রেখে দিন। ৪-৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গর গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চিনিতে পিঁপড়া? জেনে নিন দূর করার উপায়

আপডেট সময় ০৩:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬