ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের দাম বাড়ছে না, গুজবে কান না দেওয়ার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর

নিজস্ব সংবাদ :

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে স্পষ্ট করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ ধরনের খবর বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা জনমনে অপ্রয়োজনীয় উদ্বেগ সৃষ্টি করতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, গ্যাসের মূল্য নিয়ে দায়িত্বহীন বা যাচাইবিহীন তথ্য প্রচার করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তাই এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

তিনি বিশেষভাবে অনুরোধ করেন, গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত যেকোনো তথ্যের ক্ষেত্রে সরকারি ঘোষণা ও বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করতে

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণকে বিভ্রান্ত করে এমন ভিত্তিহীন তথ্য এড়িয়ে চলা উচিত এবং গুজবে কান না দিয়ে সঠিক তথ্য নিশ্চিত করেই মতামত বা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গ্যাসের দাম বাড়ছে না, গুজবে কান না দেওয়ার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০২:১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬