ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারে মিলল টিকটিকি

নিজস্ব সংবাদ :

খাবারে মিললো টিকটিকি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়া থেকে কেনা সবজির মধ্যে টিকটিকি পাওয়ার দাবি করেন এক শিক্ষার্থী। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

​ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে আরও কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, ‘আমরা সবসময় সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করি। রান্নার সময় যদি পড়ে থাকত, তবে তা গলে যাওয়ার কথা ছিল, কারণ টিকটিকির শরীর নরম থাকে। এটি কীভাবে ঘটেছে, তা বুঝতে পারছি না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন এবং তার দপ্তরকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারে মিলল টিকটিকি

আপডেট সময় ০৭:৪৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬