ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কাগজের খবর ডেস্ক:

কলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর তিন দিনের শোক পালন শুরু করেছে কলম্বিয়া। নিখোঁজ ৪৯৬ জনের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ ছাড়িয়েছে। দেশটিতে বর্তমানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট আবেলরদো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, শোক পালনকালে সব সরকারি ভবন ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গত সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ১২টা ৩৪ মিনিট) চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০৭ কিলোমিটার গভীরে। চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি।

সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে আহতের সংখ্যা ২ হাজার ৫৯৫। তবে বেসামরিকভাবে পরিচালিত একটি ডেটাবেসে এ সংখ্যা প্রায় ৪ হাজার বলে উল্লেখ করা হয়েছে।

দুর্যোগটি তৃতীয় দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিতদের সন্ধান আরও জরুরি হয়ে উঠেছে। উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া মানুষদের জীবিত খুঁজে বের করার ক্ষেত্রে সাধারণত প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে পানি ও খাবারের জোগান থাকলে মানুষ আরও বেশিদিন বেঁচে থাকতে পারে।

দেশটির ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের (ইউএনজিআরডি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ৯ হাজার ২১৫টি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ৪৫ হাজার ৪৫৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপুল ক্ষয়ক্ষতির কারণে দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেট সময় ০৭:২৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬