ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নতুন নীতিমালা

নিজস্ব সংবাদ :

২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস (সাইমন্ডস কুয়াকোয়ারেল্লি) বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের ব্যাপক আবেদন জমা পড়েছে। আবেদনের সংখ্যা এত বেশি যে প্রায় সব শিক্ষার্থীই যেন খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে—এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে ১২ লাখের বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা হয়েছে। এত বিপুলসংখ্যক খাতা পুনরায় যাচাই করা সময়সাপেক্ষ ও কঠিন কাজ। এ কারণে ভবিষ্যতে কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, নতুন নীতিমালার মাধ্যমে পুনর্মূল্যায়নের ক্ষেত্র ও আওতা নির্ধারণ করা হবে। এতে অপ্রয়োজনীয় আবেদন কমানোর পাশাপাশি পুরো প্রক্রিয়াটি আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়ানোর বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দেশের উচ্চশিক্ষা খাতে বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে বিদেশি শিক্ষার্থীরা তুলনামূলক সহজ প্রক্রিয়ায় বাংলাদেশে পড়াশোনার জন্য ভিসা পাওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নতুন নীতিমালা

আপডেট সময় ০২:৫০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬