ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের সঙ্গে সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত

কাগজের খবর ডেস্ক:

ইমরানের সঙ্গে সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির চাইলে ইমরান খানসহ সব রাজনৈতিক বন্দিকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র জুলফিকার বুখারি। তিনি বলেন, “মুক্তি পেলে ইমরান খান সেনাবাহিনীর সঙ্গে আর কোনো দ্বন্দ্বে জড়াবেন না। ”

বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বুখারি বলেন, ইমরান খান মুক্তি পেলে দেশের ক্ষতি হয়—এমন কোনো পদক্ষেপ তিনি নেবেন না। দেশের স্বার্থে নিজের কষ্ট ও ক্ষোভ নিয়ন্ত্রণে রাখবেন।

তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে, আপনি সামরিক নেতৃত্বের সঙ্গে সংঘাতে যাবেন। নিজের কষ্ট নিয়ন্ত্রণ করতে হবে, নিজের যন্ত্রণা দমন করতে হবে এবং দেশের কল্যাণের জন্য তা মেনে নিতে হবে।’

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে ইমরান খানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সম্পর্কের অবনতি ঘটে। এরপর বিভিন্ন সময়ে তিনি সামরিক নেতৃত্বের সমালোচনা করেন। তবে এখন পিটিআই বলছে, মুক্তি পেলে ইমরান আর সেনাবাহিনীর সঙ্গে বিরোধে জড়াবেন না।

পিটিআই মুখপাত্রের ভাষ্য, সেনাপ্রধান যদি দেশের স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির উদ্যোগ নেন, তাহলে মাত্র এক দিনের মধ্যেই ইমরান খানসহ অন্য রাজবন্দিদের মুক্তি দেয়া সম্ভব।ইমরান খানের মুক্তির বিষয়ে এমন বক্তব্য এসেছে তাকে হাসপাতালে নেয়ার নির্দেশ দেওয়ার পর। বর্তমানে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীকে ঘিরে পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইমরানের সঙ্গে সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত

আপডেট সময় ০৭:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬