ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির মেরানোতে প্রবাসীদের মিলনমেলা: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন মেরানো কালচারাল সোসাইটির গেট-টুগেদার ও বার্ষিক পিকনিক

নিজস্ব সংবাদ :

ফাহিম হোসেন মুন্না | নর্থ ইতালি প্রতিনিধি

ইতালির বোলজানো প্রদেশের মেরানো শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রাণের সংগঠন মেরানো কালচারাল সোসাইটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গেট-টুগেদার ও বার্ষিক পিকনিক। স্থানীয় মারলেঙ্গো পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী পরিবার অংশ নেন। দিনভর আনন্দ, আড্ডা ও দেশীয় সংস্কৃতির আবহে পার্কটি যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।

সকালের শুরু থেকেই প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। সবার মিলনমেলায় সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোলজানো প্রদেশের পরিচিত মুখ দেলোয়ার হোসেন দয়াল এবং শাহিনুজ্জামান শাহিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মেরানো কালচারাল সোসাইটির সভাপতি মোস্তফা কামাল মাদবর, সহ-সভাপতি আফরিন আজিজ স্বপন, সহ-সভাপতি রহমতুল্লাহ খান লাদু এবং উপদেষ্টা মোস্তাফিজ কামাল মাদবর ও মোকলেছুর রহমান। সংগঠনের সম্পাদক আলমগীর কাজী, সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার, সহ-সম্পাদক জাকির হোসেন কবির, সালমান হোসেন নাহিদ ও মারুফ সরদারসহ অন্যান্য নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেরানোবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মুফিজুল ইসলাম আলী ও আব্দুর রহমান শামিম। অনুষ্ঠানে নারীদের প্রতিনিধি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামিয়া মিম।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসী নারীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী বাংলা পিঠা, দই, মিষ্টি এবং নানা ধরনের দেশীয় খাবার। নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তারের নেতৃত্বে আফরোজ আজিজ, ফারজানা খান, ফারজানা আহমেদ আয়েশা, খুশি খানমসহ সংগঠনের নারী সদস্যরা খাবারের আয়োজন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দিনব্যাপী আনন্দ আয়োজন, সৌহার্দ্যপূর্ণ মিলন এবং স্মৃতিময় মুহূর্ত ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। সমাপনী বক্তব্যে সংগঠনের সদস্য মোহাম্মদ কামরুল হাসান জনি উপস্থিত সকল প্রবাসী, আমন্ত্রিত অতিথি এবং অনুষ্ঠান সফল করতে নিরলসভাবে কাজ করা স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে মেরানো কালচারাল সোসাইটির এই আয়োজন অংশগ্রহণকারীদের কাছে হয়ে ওঠে স্মরণীয় এক মিলনোৎসব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইতালির মেরানোতে প্রবাসীদের মিলনমেলা: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন মেরানো কালচারাল সোসাইটির গেট-টুগেদার ও বার্ষিক পিকনিক

আপডেট সময় ০৩:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬