ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ :

অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রাপ্য অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবসরজীবন মর্যাদা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাটানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, অবসর সুবিধা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষকদের দীর্ঘদিনের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া এবং অবসর-পরবর্তী সময়ে তাদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬