ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপতথ্য রোধে নেদারল্যান্ডসের সঙ্গে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ

নিজস্ব সংবাদ :

ডিজিটাল যুগে দ্রুত ছড়িয়ে পড়া অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে গণমাধ্যম, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেমে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে দুই দেশ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল-এর সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৈঠকে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সময়ের সঙ্গে সেই সম্পর্ক শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতেও এই সহযোগিতা নতুন নতুন খাতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনতে কাজ করছে। বিশেষ করে গণমাধ্যম, যোগাযোগব্যবস্থা এবং ডিজিটাল প্রযুক্তির বিকাশে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগ গ্রহণে বাংলাদেশ আগ্রহী।

মন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিউ মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারের ফলে তথ্যপ্রবাহ যেমন সহজ হয়েছে, তেমনি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকিও বেড়েছে। তাই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের ভুল তথ্য থেকে সুরক্ষা দিতে কার্যকর ও বাস্তবসম্মত কৌশল গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহও প্রকাশ করেন তিনি।

জবাবে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক নীতিমালা ও কার্যকর ফ্রেমওয়ার্ক তৈরির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ খাতে নেদারল্যান্ডসের বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতা সম্পর্কে বাংলাদেশের পক্ষকে অবহিত করেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অপতথ্য রোধে নেদারল্যান্ডসের সঙ্গে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬