ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সততা ও পরিশ্রমে ইতালিতে সফলতার গল্প গড়লেন জাহাঙ্গীর আলম

নিজস্ব সংবাদ :

মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক

ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা জাহাঙ্গীর আলম সততা, পরিশ্রম ও ইচ্ছাশক্তিকে পুঁজি করে সফল রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ হলেও তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকার সায়েদাবাদে। দীর্ঘদিন ইতালিতে অন্যের প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পর তিনি নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে লক্ষ্য ছিল—নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

সেই ভাবনা থেকেই ইতালির ভেনিসের জার্দিনো এলাকায় তিনি গড়ে তোলেন “হোস্টারিয়া আল ওমব্রা” নামের একটি রেস্তোরাঁ। বর্তমানে প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে পরিচিতি অর্জন করেছে বলে জানা গেছে।

জাহাঙ্গীর আলমের মতো প্রবাসে থাকা বাংলাদেশিরা কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

তার সফলতার গল্প নিয়ে কাজ করছে “কাগজের খবর”। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে (+393738575972, 01819097331, 01711083375)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সততা ও পরিশ্রমে ইতালিতে সফলতার গল্প গড়লেন জাহাঙ্গীর আলম

আপডেট সময় ১২:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬