ইতালির ভেনিসে ভৈরব রেস্টুরেন্টে র ১ বছর পূর্তী
কাগজের খবর প্রতিবেদক : উন্নত সেবা, সততা ও মান সম্মত দেশীয় সুস্বাদু মিষ্টির প্রতিষ্ঠান গত পহেলা নভেম্বর ১ বছর পূর্ণ করলো। প্রতিযোগিতার বাজারে নিষ্ঠার সাথে ব্যাবসা পরিচালনা ও খাবারের মান উন্নত হওয়ায় উদ্বোধনের মাস খানেকের মধ্যেই ইতালির ভেনিস ও আশেপাশের শহর গুলোতে ভৈরব রেস্টুরেন্টের নাম ছড়িয়ে পড়ে ।
দূর দূরান্ত হতে প্রবাসী বাংলাদেশী ছাড়াও ভেনিস ও আশেপাশের শহরে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা বাংলাদেশের মিষ্টি খেতে ছুটে চলে আসেন ভেনিসের মেস্রে তে। দেশ হতে আসা নিজস্ব কারিগর প্রবাসের মাটিতে দেশীয় মিষ্টি তৈরী করে বেশ সুনামের সাথে বিক্রি করছেন এই প্রতিষ্ঠান টি।
ভৈরব রেস্টুরেন্টে র এক বছর পূর্তী তে ঘরোয়া ভাবে আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠানটির মালিক ইসমাইল মিয়া পরিবার, কর্মচারী ও সুভাকাংঙ্ষী কমিউনিটি ব্যাক্তিদের নিয়ে কেক কেটে ও নৈশভোজের মাধমে দিবসটি পালন করেন। এছারা ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রেতাদের কে উপহার সামগ্রী প্রদান করা হয়।























