ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর রেলী ও আলোচনা সভায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ 

নিজস্ব সংবাদ :

নজরুল ইসলাম , বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । দিবসটির ভামূর্তি উজ্জল করতে প্রধান অতিথি রাখা হয়েছিলো মুন্সীগঞ্জ ১ আসনের এম পি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মহোদয়কে । ২৮ অক্টোবর বুধবার বিকেলে তিনি কলেজ গেটের দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন । তাতে তেল, গ্যাস সংকট সৃষ্টির ভূতপূর্ব কারণ ও সমস্যা সমাধানে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ

সম্পর্কে জনসচেতনতা মূলক প্রচারনা চালান। এরপর শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের মাঠ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন । উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের এম পি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ । আর বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা বি এন পির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সিরাজদিখান উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বি এন পির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন। এসময় আর উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, ফয়সাল আহাম্মদ রনি, ইমদাদুল ইসলাম রজিন, আশরাফুল ইসলাম শুভ, শফিক মোড়ল, শাহালম সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতা কর্মী । এরপর মাঠ থেকে একটি রেলী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চক বাজার মডেল মসজিদে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সেখানে সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর রেলী ও আলোচনা সভায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ 

আপডেট সময় ০৮:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬