প্রধানমন্ত্রীর জাপান সফর | দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকগুলো ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টোকিওর বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠক, গার্ড অব অনার, যৌথ প্রেস ব্রিফিং ও মধ্যাহ্নভোজসহ গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে তুলে ধরা প্রধান বিষয়:
• জাপানের বেসরকারি খাত বাংলাদেশে প্রায় ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে; এতে প্রায় ২ লাখ কর্মসংস্থানের আশা।
• বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করতে দুই নেতা একমত।
• এলডিসি উত্তরণে ৩ বছরের অতিরিক্ত সময় চেয়েছে বাংলাদেশ; জাপান বিষয়টি ইতিবাচকভাবে দেখছে।
• জ্বালানি, টেক সিটি ও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অবকাঠামো খাতে জাপানি অর্থায়নে গুরুত্ব।
• রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতার আশ্বাস।
• জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা ও বিশেষ প্রশিক্ষণে জোর।
বৈঠকে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়েছে কি না—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, আজকের আলোচনা ছিল মূলত নীতিগত ও কৌশলগত; বিস্তারিত পরে জানানো হবে।
— জাপান বাংলা প্রেস ডেস্ক
























