ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন।

নিজস্ব সংবাদ :

বিপ্লব তালুকদার: নাটোর জেলা প্রতিনিধি

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।

বক্তারা আরও বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত হন বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। তাঁর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন।

আপডেট সময় ১২:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬