ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ‘Absent from Work’ কর্মীদের বৈধ হওয়ার সুযোগ

নিজস্ব সংবাদ :

নতুন প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি কর্মী

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে ‘Absent from Work’ হিসেবে নিবন্ধিত প্রবাসী কর্মীদের বৈধ কর্মসংস্থানে ফেরাতে সরকারের বিশেষ উদ্যোগে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৫৯৬ জন সুবিধা পেয়েছেন। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ‘Integration into the Labor Market’ উদ্যোগের আওতায় যোগ্য কর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে বৈধভাবে কাজের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশি কর্মীদের জন্যও উদ্যোগটি গুরুত্বপূর্ণ। যদিও সৌদি সরকারের প্রকাশিত তথ্যে বাংলাদেশিদের আলাদা সংখ্যা উল্লেখ করা হয়নি, নির্ধারিত শর্ত পূরণ করলে বাংলাদেশি কর্মীরাও এ সুবিধা নিতে পারবেন। ফলে দেশে ফিরে না গিয়ে সৌদি আরবের ভেতরেই নতুন প্রতিষ্ঠানে বৈধ কর্মসংস্থানে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এ সুবিধা পাওয়ার অন্যতম প্রধান শর্ত হলো, ‘Absent from Work’ রিপোর্ট হওয়ার আগে অথবা চাকরির চুক্তি শেষ হওয়ার আগে কর্মীকে কমপক্ষে ১২ মাস ধারাবাহিকভাবে সৌদি আরবে অবস্থান করতে হবে। যোগ্য হলে নতুন নিয়োগকর্তার অধীনে কর্মীকে স্থানান্তর করে নতুন বৈধ কর্মসংস্থান চুক্তি করা যাবে।

এ ক্ষেত্রে আগের চাকরির বকেয়া ওয়ার্ক পারমিট-সংক্রান্ত আর্থিক ফি নতুন নিয়োগকর্তাকে পরিশোধ করতে হবে। তবে Final Exit ভিসার কারণে ‘Absent from Work’ হওয়া কর্মীরা এ সুবিধার আওতায় পড়েন না।

কর্মস্থলে অনুপস্থিতির রিপোর্ট হওয়ার পর সাধারণত ৬০ দিনের একটি সময় দেওয়া হয়। এ সময়ের মধ্যে অন্য নিয়োগকর্তার কাছে স্থানান্তর অথবা চূড়ান্তভাবে দেশ ছাড়ার সুযোগ থাকে। তাই যাদের ৬০ দিনের সময়সীমা এখনো শেষ হয়নি, তাদের দ্রুত নিজের স্ট্যাটাস যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কিওয়া প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ‘Integration into the Labor Market’ উদ্যোগটি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে চালু রয়েছে এবং এটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো অস্থায়ী ক্ষমা কর্মসূচি নয়। বর্তমানে এর নির্দিষ্ট শেষ তারিখও ঘোষণা করা হয়নি।

করণীয়: ‘Absent from Work’ স্ট্যাটাস থাকা বাংলাদেশি কর্মীদের প্রথমে নিজের যোগ্যতা ও স্ট্যাটাস যাচাই করতে হবে। ১২ মাসের শর্ত পূরণ হলে নতুন নিয়োগকর্তার মাধ্যমে কিওয়া প্ল্যাটফর্মে বৈধ স্থানান্তর ও নতুন কর্মসংস্থান চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সৌদিতে ‘Absent from Work’ কর্মীদের বৈধ হওয়ার সুযোগ

আপডেট সময় ০৮:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬