ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :

শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি পরিত্যক্ত পাম্পের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেরানীগঞ্জের সুজন মোড়ল (২৪) ও মাসুম (৩৭), সিরাজদিখানের নাঈম ফকির (২০), শ্রীনগরের হাসান শেখ (১৯) এবং শরীয়তপুরের ফারুক (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-৯ জন পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকা থেকে মাওয়াগামী গাড়ির যাত্রীদের টার্গেট করে সার্ভিস লেনে গাছ ফেলে ডাকাতির পরিকল্পনার কথা জানিয়েছে।

তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো ছুরি, রিচার্জেবল টর্চ, পাটের রশি ও ইলেকট্রিক টেপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬