ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

কাগজের খবর ডেস্ক:

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

লোহিত সাগর উপকূলীয় এলাকায় ইয়েমেনের সরকারি বাহিনীকে পিছু হটিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের কৌশলগত প্রধান নৌপথ বাবেল-মানদেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

সম্প্রতি দ্রুত আক্রমণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন উপকূলীয় শেষ শহরগুলো দখল করে বিদ্রোহীরা জলপথটির গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে নিজেদের অবস্থান পোক্ত করেছে। এর ফলে লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী এই প্রধান চ্যানেলটিতে হুথিদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে রফতানি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল। ফলে বিশ্বজুড়ে জ্বালানি রফতানির জন্য বাবেল-মানদেব প্রণালিটি বিকল্প ও একমাত্র নির্ভরযোগ্য পথ হয়ে ওঠে।

কিন্তু এখন হুথিরা উপকূলীয় ধুবাব শহর এবং প্রণালির মধ্যস্থলে থাকা কৌশলগত মায়উন (পেরিম) দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ায় বৈশ্বিক বাণিজ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়ে ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

উদ্ভূত উদ্বেগের বিষয়ে হুথি রাজনৈতিক ব্যুরোর প্রতিনিধি হাজেম আল-আসাদ জানান, আন্তর্জাতিক বাণিজ্য ও বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো ঝুঁকি নেই এবং এই পথ দিয়ে আসা-যাওয়া সম্পূর্ণ নিরাপদ থাকবে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সৌদি আরব ইতোমধ্যে বিদ্রোহী অধ্যুষিত মোখা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অস্থিরতা কমাতে এবং ইয়েমেনের ওপর সৌদি অবরোধ প্রত্যাহারের তাগিদ দিয়ে কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

আপডেট সময় ০৫:৪১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬