সুখবর দিলেন রাশমিকা মান্দানা
শুটিং সেটে আঘাত পেয়ে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দনা। এবার সেই বিরতি কাটিয়ে শুটিং ফ্লোরে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুস্থতার খবর জানিয়ে অনুরাগীদেরও স্বস্তির বার্তা দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি ও ভিডিওর কোলাজ প্রকাশ করেছেন রাশমিকা। সেখানে কখনো পোষ্যের সঙ্গে সময় কাটাতে, কখনো পূজা করতে দেখা গেছে তাকে। আবার পাজল সমাধান করা কিংবা বাগানবাড়ির বারান্দায় বসে রোদ পোহানোর মুহূর্তও রয়েছে সেই কোলাজে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি দিনগুলোর স্মৃতিময় কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন রাশমিকা। সেখানে তাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে, পূজা দিতে, প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলা করতে, ধাঁধা মেলাতে এবং বাগানের রূপ উপভোগ করতে দেখা গেছে।
তার হাতে থাকা অন্যতম আলোচিত প্রজেক্ট ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন থ্রিলার সিনেমায় রাশমিকাকে দেখা যাবে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে, যা তার আগের চরিত্রগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন।
এছাড়া বিজয়ের বিপরীতে ‘রণবালী’ সিনেমায় তাকে দেখা যাবে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতীয় ইতিহাসের কিছু অজানা অধ্যায়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
























