ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান

স্টাফ রিপোর্টার:

পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান

বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক এমডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

সিনেমাটিতে বাপ্পারাজের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন।

ঢালিউডের জনপ্রিয় ‘ব্যর্থ প্রেমিকখ্যাত’ অভিনেতা বাপ্পারাজ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন ২’ সিনেমার পর আর রুপালি পর্দায় দেখা যায়নি। মাঝে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় নাম লেখালেও সেসব এখনো আলোর মুখ দেখেনি। তাই বলা যায়, দীর্ঘ বিরতি শেষে এবার নতুন রূপে বড়পর্দায় ফিরছেন অনন্ত বিরহী এ জ্যেষ্ঠ অভিনেতা।

‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির যাত্রা।

সিনেমাটিতে বাপ্পারাজের পাশাপাশি অভিনয় করবেন টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকার।

এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনাসহ আরও অনেক পরিচিত মুখকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান

আপডেট সময় ০৬:৫৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬