পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনার ত্রুটির কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দম বন্ধ হয়ে ও পুড়ে অন্তত ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘জিও টিভি’র বরাতে এই মর্মান্তিক খবর পাওয়া গেছে।সংবাদ প্রতিবেদন
প্রতিবেদনে জানানো হয়, রাজধানী পিমস (বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা পিআইএমএস) হাসপাতালের গাইনি ওয়ার্ডে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজ শুরু করেন।
ইসলামাবাদ পুলিশ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যে কক্ষে নবজাতকদের রাখা হয়েছিল, সেটির এসি বিস্ফোরণ থেকে সূত্রপাত ঘটে আগুনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ১৫ জন নবজাতক।
হাসপাতলের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর কয়েক জন চিকিৎসক সেই কক্ষে ছুটে গিয়েছিলেন এবং তারা মাত্র একজন শিশুকে উদ্ধার করতে পেরেছেন। আগুনের তেজের কারণে বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ইসলামাবাদ পুলিশ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সূত্র : জিও নিউজ, ডন

























