ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির বিরুদ্ধে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

কাগজের খবর ডেস্ক:

বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতজুড়ে আবারও বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২৪ আগস্ট) পরবর্তী কর্মসূচি নির্ধারণে দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।

সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতির বিষয় রয়েছে।

এনডিটিভি বলছে, সর্বশেষ আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদির সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর বেশিরভাগই এখনও পূরণ হয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনও দেওয়া হয়নি।

এমন অবস্থায় মোদি সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে, তা পর্যালোচনা করতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে পরবর্তী কর্মসূচি কী হবে, সেই সিদ্ধান্তও নেওয়া হবে এই বৈঠকে।

এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, সরকারকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েই আলোচনা করা হবে। এর মধ্যে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে।

এর আগে, সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি। তাদের ভাষ্য, সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় আবারও আন্দোলনের বিষয়টি সামনে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোদির বিরুদ্ধে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

আপডেট সময় ০৬:৫৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬