ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের শপথ আজ, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ

নিজস্ব সংবাদ :

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বিজয়ী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন।

নির্বাচনের ফল ঘোষণার পরই তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা ওই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬)-এর আওতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তাঁর শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ের সূচনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মির্জা ফখরুলের শপথ আজ, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ

আপডেট সময় ০৪:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬