ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মাস পর পুনর্গঠিত দুদক, নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি আসাদুজ্জামান

নিজস্ব সংবাদ :

দীর্ঘ প্রায় পাঁচ মাস কমিশনশূন্য থাকার পর নতুন নেতৃত্ব পেল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে সোমবার তিন সদস্যের নতুন কমিশন গঠন করা হয়েছে।

নতুন কমিশনের অপর দুই সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর বিধান অনুযায়ী নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, দুদক চেয়ারম্যান আপিল বিভাগের একজন বিচারকের সমপরিমাণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আর কমিশনারদের জন্য থাকবে হাইকোর্ট বিভাগের বিচারকের সমমানের সুযোগ-সুবিধা।

নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি। অন্যদিকে কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান সরকারের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

অপর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধীন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে চলতি বছরের ৩ মার্চ তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেন। এরপর থেকেই কমিশন কার্যত নেতৃত্বশূন্য ছিল।

নতুন তিন সদস্যের নিয়োগের মধ্য দিয়ে প্রায় পাঁচ মাসের সেই শূন্যতার অবসান হলো। এখন নতুন কমিশনের নেতৃত্বে দুর্নীতি দমন ও অনুসন্ধান কার্যক্রম কতটা গতি পায়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাঁচ মাস পর পুনর্গঠিত দুদক, নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি আসাদুজ্জামান

আপডেট সময় ০২:২৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬