ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার:

আমিনুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ঠিক কোন আইনি বা প্রশাসনিক মর্যাদায় রয়েছেন, সে বিষয়ে বাংলাদেশ এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, ইতোমধ্যে বিচারিক প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা । তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে। এখন তাকে ফেরানোর ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতীয় আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে—এমন খবর প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ওই প্রতিবেদনে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না কিংবা তার বর্তমান অবস্থান কী ধরনের, তা স্পষ্ট করা হয়নি। ফলে শুধু ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মেঘালয়ে সালাহউদ্দিন আহমেদের অবস্থানের সঙ্গে শেখ হাসিনার বিষয়টির তুলনাও নাকচ করেন। তার ভাষ্য, দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা।

তিনি জানান, ২০১৫ সালে বাংলাদেশ থেকে অপহৃত সালাহউদ্দিন আহমেদকে পরে ভারতের শিলংয়ে পাওয়া যায়। সেখানে তার বিরুদ্ধে করা মামলায় তিনি খালাস পান এবং পরবর্তী সময়ে বাংলাদেশে ফিরে আসেন। শেখ হাসিনার বর্তমান পরিস্থিতির সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

এদিকে জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: আমিনুল ইসলাম

আপডেট সময় ০৭:৩৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬