ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

কাগজের খবর ডেস্ক:

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।

ফেরদৌস ওয়াহিদ জানান, ইয়ার্ডে একটি জাহাজে কাজ করার সময় এই ঘটনা ঘটে। তিনি বলেন, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে। এরপর সেফটি টিমের কয়েকজন সদস্য লিকটি পরীক্ষা করতে গেলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম বলেন, বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন মারা গেছেন। আহত আছেন কয়েকজন।

জানা যায়, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখলে তারা এগিয়ে যান। এ সময় কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গ্যাস লিকের কারণ এবং ইয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

আপডেট সময় ০৬:৪৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬