ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দল

স্টাফ রিপোর্টার:

অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন জোটের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দল

আপডেট সময় ০৭:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬