ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স এখন ২ বছর, নতুন নিয়মে কড়াকড়ি তদারকি

নিজস্ব সংবাদ :

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও মেডিক্যাল চেকআপ সেন্টারগুলোর লাইসেন্স প্রদান ও নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করেছে সরকার। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলামের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করা হয়।

একসঙ্গে ২ বছরের ফি জমা দিতে হবে

নতুন বিধান অনুযায়ী লাইসেন্স নিতে বা নবায়ন করতে হলে দুই বছরের নির্ধারিত ফি ও ভ্যাট একত্রে সরকারি কোষাগারে জমা দিতে হবে। আবেদন করতে হবে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা (এইচএসএম) ওয়েবসাইটের মাধ্যমে।

পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলক

নতুন লাইসেন্সের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র সংগ্রহ করতে হবে। পরিবেশগত অনুমোদন ছাড়া নতুন লাইসেন্স পাওয়া যাবে না।

নারকোটিক ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত শর্ত

যেসব হাসপাতাল বা ক্লিনিকে নারকোটিক বা নিয়ন্ত্রিত মাদকদ্রব্য ব্যবহার করা হয়, তাদের নতুন লাইসেন্স পাওয়ার পর আলাদাভাবে নারকোটিক লাইসেন্স নিতে হবে।

থাকবে নিয়মিত নজরদারি

সরকার জানিয়েছে, পরিবেশ অধিদফতর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নিজ নিজ খাতের লাইসেন্স নিয়মিত যাচাই ও তদারকি করবে। পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শন করবেন।

পরিদর্শনে অনিয়ম, মানহীন সেবা বা লাইসেন্সের শর্ত ভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত কিংবা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, লাইসেন্সের মেয়াদ বাড়ানোর ফলে প্রশাসনিক জটিলতা কমবে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে সুবিধা পাবে। একই সঙ্গে কঠোর তদারকির মাধ্যমে সেবার মান নিশ্চিত করার উদ্যোগও জোরদার করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স এখন ২ বছর, নতুন নিয়মে কড়াকড়ি তদারকি

আপডেট সময় ০৪:০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬