ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনীতির আনুষ্ঠানিকতার বাইরে বরিশালের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বরিশাল সফরের দ্বিতীয় দিনটি কূটনৈতিক আলোচনার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও আতিথেয়তার এক অনন্য অভিজ্ঞতায় রূপ নেয়। বুধবার দুপুরে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকল এলাকার নিজ বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।

আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে এই আয়োজন ছিল বরিশালের মাটি, মানুষ ও ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির সঙ্গে বিদেশি অতিথির আন্তরিক পরিচয়ের একটি বিশেষ মুহূর্ত। মধ্যাহ্নভোজের আগে রাষ্ট্রদূত মন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন, যা সফরের স্মারক হিসেবে গুরুত্ব পায়।

দুপুরের খাবারের টেবিলে তুলে ধরা হয় নদীমাতৃক বরিশালের নিজস্ব স্বাদ। ইলিশ, আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছের নানা পদ পরিবেশনের পাশাপাশি ছিল ভর্তা, ভাজি ও গ্রামবাংলার পরিচিত দেশীয় খাবারের সমাহার। আয়োজকরা জানান, এই পরিবেশনার মাধ্যমে বরিশালের আঞ্চলিক খাদ্য ঐতিহ্য ও বাংলাদেশের অতিথিপরায়ণতার স্বতন্ত্র রূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

খাবারের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের বিশেষ ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর সুপরিচিত শচীন ঘোষের রসমালাই, দধি ও অন্যান্য ঐতিহ্যবাহী মিষ্টি।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের মানুষের আন্তরিকতা, দেশীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ রাষ্ট্রদূতের সফরে ভিন্ন মাত্রা যোগ করেছে। কূটনৈতিক সফরের ব্যস্ততার মাঝেও এই মধ্যাহ্নভোজ বরিশালের সাংস্কৃতিক পরিচয় ও গ্রামীণ আতিথেয়তার একটি স্মরণীয় অনুষঙ্গ হয়ে ওঠে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কূটনীতির আনুষ্ঠানিকতার বাইরে বরিশালের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় ০৩:০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬