ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

কাগজের খবর ডেস্ক:

সৌদিতে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ৭ জন প্রবাসীর মৃত্যু হয়েছে।

রোববার (৯ আগস্ট) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

মো. মনিরুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে তারা ওই কারখানায় কর্মরত ছিলেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌদিতে ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

আপডেট সময় ০৬:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬