দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সিলেটে নিহত ৯
সিলেটের ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
ট্যাগস :
























